ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

আন্তর্জাতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬/২/২০২৫, ৯:৩৪:০৮ AM

বাংলাদেশের সংখ্যালঘুদের সহিংসতা ও নির্যাতন বন্ধে ইসকন নেতার আবেদন, ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ও নির্যাতন বন্ধ করা নিয়ে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে একটি আবেদন জানিয়েছিলেন এক ইসকন নেতা। তবে তার সেই আবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতা ও নির্যাতন বন্ধ করা নিয়ে ভারত সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে একটি আবেদন জানিয়েছিলেন এক ইসকন নেতা। তবে তার সেই আবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করেন। একই সঙ্গে তারা বলেন, অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোর্ট কীভাবে মন্তব্য করতে পারেন। বেঞ্চ এমন বিষয়ে হস্তক্ষেপ করা আদালতের জন্য ‘অস্বাভাবিক’ হবে।পাঞ্জাবের লুধিয়ানার ‘ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির’ চেয়ারম্যান এবং ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ ধাণ্ডা এই আবেদন করেছিলেন।

আবেদনে বাংলাদেশে সহিংসতার কারণে ভারতে প্রবেশ করা হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করার কথাও উল্লেখ করা হয়।সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানানো হয়, যাতে কেন্দ্রীয় সরকার অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নেয় অথবা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।

একই সঙ্গে আবেদনটিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল, যাতে ক্ষতিগ্রস্ত হিন্দু সংখ্যালঘুদের সহায়তা প্রদান ও প্রয়োজনীয় সাহায্য দেয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন।